বাংলাদেশ মনিটর ও মালয়েশীয় পাম অয়েলের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরা রন্ধনশিল্পী-২০১২ আয়োজনে পঞ্চমবারের মতো পৃষ্ঠপোষক হয়েছে মালয়েশীয় পাম অয়েল কাউন্সিল। এ ব্যাপারে প্রতিযোগিতাটির আয়োজক ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর -এর সঙ্গে শনিবার ঢাকায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মালয়েশীয় পাম অয়েল। দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও মালয়েশীয় পাম অয়েল কাউন্সিলের আঞ্চলিক ব্যবস্থাপক (বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার) এ কে এম ফখরুল আলম সমঝোতা স্মারকে সই করেন। এ সময় প্রতিযোগিতাটির বিচারকেরাও উপস্থিত ছিলেন।শিগগিরই দেশের অন্যতম এই রন্ধন প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিজ্ঞপ্তি।