প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার জন্য এরিকসনের প্রেসিডেন্ট হিসেবে টড এ্যাশটনের নিয়োগ গত শনিবার থেকে কার্যকর হয়েছে। তিনি এরিকসন মালয়েশিয়া ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া উত্তর আমেরিকা ও ইউরোপে এরিকসনের ঊর্ধ্বতন ব্যবস্থাপক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯ বছর ধরে বিভিন্ন দেশে সাফল্যের সঙ্গে এরিকসনের প্রতিনিধিত্ব করছেন টড। তাঁর নেতৃত্বে বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় এরিকসনের ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব¦হবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদ ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি