বাংলাদেশ মিডিয়া ফোরাম গঠিত

মিডিয়া ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে গঠন করা হলো ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম-এর উদ্যোগে সম্প্রতি ঢাকার লেক শোর হোটেলে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।
এ উদ্যোগটির আসল উদ্দেশ্য হলো সব মিডিয়া ইন্ডাস্ট্রির শীর্ষ মিডিয়া সেক্টরের উন্নয়ন করার জন্য একই ছাদের নিচে একত্র করা।
মিডিয়া ফোরামের ওয়ার্কিং কমিটিও তৈরি করা হয়। এর সদস্যরা হলেন অজয় কুমার, পরিচালক (মিডিয়া), মিডিয়াকম লিমিটেড; আমান আশরাফ ফায়েজ, ব্যবস্থাপনা পরিচালক, গাজী টেলিভিশন; ইবনে হাসান খান, পরিচালক (বিক্রয় ও বিপণন), চ্যানেল আই; মাজহারুল হক চৌধুরী, হাভাস মিডিয়া বাংলাদেশ লিমিটেড; মোহাম্মদ কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর, এসিআই লিমিটেড; মোহাম্মদ আকতার হোসেন, হেড অব অপারেশন, সময় মিডিয়া লিমিটেড; মোরশেদ আলম, নির্বাহী পরিচালক, গ্রুপ এম বাংলাদেশ; শরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা এবং সম্পাদক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম লিমিটেড; শিকদার আকতার-উয-জামান, হেড অব মিডিয়া, গ্রামীণফোন লিমিটেড; সুজন মাহমুদ, হেড অব মিডিয়া, প্রাণ-আরএফএল গ্রুপ; সৈয়দ তানজিম রেজওয়ান, পরিচালক (বিপণন), রেকিট বেনকিযার বাংলাদেশ লিমিটেড; তানভির ফারুক, মিডিয়া এবং ইভেন্ট ম্যানেজার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং জিয়াউদ্দিন আদিল, প্রধান নির্বাহী কর্মকর্তা, টপ অব মাইন্ড লিমিটেড।
‘বাংলাদেশ মিডিয়া ফোরাম’-কে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন অঞ্জন চৌধুরী, মোজাম্মেল হক বাবু, শাইখ সিরাজ এবং ফরিদুর রেজা সাগর, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) ; নঈম নিজাম, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (নোয়াব) ; রফিকুল হক, প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (প্রয়াব) ; গীতি আরা সাফিয়া চৌধুরী এবং রামেন্দু মজুমদার, অ্যাডভারটাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং সানাউল আরিফিন, অ্যাড ক্লাবের পক্ষ থেকে। (বিজ্ঞপ্তি)