বাংলাদেশ লোকপ্রশাসন কেন্দ্রে দারিদ্র্য বিমোচন বিষয়ে প্রশিক্ষণ
ম্যানেজিং অ্যাট দ্য টপ প্রশিক্ষণের ২৭তম ব্যাচের প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। দেশে দারিদ্র্য বিমোচনে সাধ্যমতো অবদান রাখা ও সরকারি প্রশাসনে সংস্কার সাধনের বিষয়ে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।যুক্তরাজ্যের সরকারি সংস্থা ডিএফআইডির সহায়তায় সংস্থাপন মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় নিয়মিতভাবে দেড় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে বাস্তবায়িত হচ্ছে।২৭তম ব্যাচের টিম-জি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বরনি ইউনিয়নে দারিদ্র্য বিমোচনমূলক একটি প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় নির্বাচিত ১৫টি পরিবারের দুস্থ মহিলাদের মৌমাছি ও খরগোশ পালন এবং মাশরুম চাষের মাধ্যমে আয় বাড়িয়ে স্বাবলম্বী করে তোলা হবে।সম্প্রতি টিম-জি এর প্রকল্প এলাকা পরিদর্শন করে। এতে নেতৃত্ব দেন দলনেতা ও বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর। দলের অন্য সদস্যরা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. জিয়াউর রহমান খান, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম শফিউদ্দিন, ব্যান্সডক ঢাকার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আকবর হোসেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।