বাংলাদেশ ল্যাম্পসের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের বিশেষ সাধারণ সভা সম্প্রতি ঢাকার গুলশানের ইমানুয়্যালস বাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়।সভায় কোম্পানির সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান সভাপতিত্ব করেন। এতে কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় এবং মার্কেট লট পাঁচটির পরিবর্তে ৫০টি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কোম্পানির পরিচালক সাইফুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান, সিমিন হোসেন, শামসুর রহমান, শাহনাজ রহমান, ওবায়দুর রহমান খান, আতিকুর রহমান ও আহমদ শফি চৌধুরী এবং প্রধান পরিচালন কর্মকর্তা মো. হাবিবুর রহমান মোল্লাহ ও কোম্পানি সচিব আবদুল্লাহ ইসমাইল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ ল্যাম্পস দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের একটি কোম্পানি। বিজ্ঞপ্তি।