বাংলাদেশ ল্যাম্পসের ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ২০১১ সালের শেয়ারধারীদের জন্য প্রতি ১০০টি শেয়ারে ৩০টি করে বা ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।ঢাকার গুলশানে ইমানুয়্যালস ব্যাংকুয়েট হলে গত বুধবার অনুষ্ঠিত কোম্পানির ৫১তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান।সভায় কোম্পানির পরিচালক শাহনাজ রহমান, সাইফুর রহমান, আতিকুর রহমান, শামসুর রহমান, ওবায়দুর রহমান খান, আহমদ শফি চৌধুরী, আরশাদ ওয়ালিউর রহমান, সিমিন হোসেন ও শাজরে হক এবং প্রধান পরিচালন কর্মকর্তা মো. হাবিবুর রহমান মোল্লাহ্ ও কোম্পানি সচিব আবদুল্লাহ ইসমাইল উপস্থিত ছিলেন।বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড হচ্ছে ফিলিপস ইলেকট্রনিকস এন. ভি হল্যান্ডের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশে ফিলিপস ও ট্রান্সটেক বাতি প্রস্তুত করে। বিজ্ঞপ্তি।