বাংলাদেশ সফরে আসছে কানাডার সাসকাচিউয়ানের বাণিজ্য প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার সাসকাচিউয়ান ট্রেড অ্যান্ড এক্সপোর্ট পার্টনারশিপ (স্টেপ), এগ-ওয়েস্ট বায়ো ইনকরপোরেশন এন্টারপ্রাইজ এবং সাসকাচিউয়ান পালস গ্রোয়ারসের একটি যৌথ বাণিজ্য প্রতিনিধিদল ১১ থেকে ১৫ মার্চ বাংলাদেশ সফর করবে।প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন স্টেপের প্রেসিডেন্ট লাইওনেল ল্যাবেল। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ব্যবসায়-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিতকরণই তাদের এই সফরের মূল উদ্দেশ্য।কানাডা ২০১০ সালে বাংলাদেশে মোট ৫৯ কোটি ৫৩ লাখ কানাডীয় ডলার মূল্যের পণ্য রপ্তানি করে। এর মধ্যে ৩১ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার মূল্যের পণ্য বা ৫২ শতাংশ রপ্তানি হয়েছে সাসকাচিউয়ান প্রদেশ থেকে। বিজ্ঞপ্তি।