বাংলাদেশ সফরে আসছেন ডব্লিউটিও মহাপরিচালক ও আঙ্কটাডের মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্ত এজেনেডো এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) মহাসচিব মুখিসা কিটুউই এ বছরের মাঝামাঝি বাংলাদেশ সফর করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

জেনেভা সফরকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে অনুষ্ঠিত সাক্ষাতে এই দুই ব্যক্তি বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেছেন।

গত ৪ এপ্রিল অনুষ্ঠিত ‘বালি থেকে ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা: এলডিসি পারসপেকটিভ’—শীর্ষক সম্মেলন উপলক্ষে জেনেভা সফর করেন বাণিজ্যমন্ত্রী।

ডব্লিউটিও মহাপরিচালক ও আঙ্কটাডের মহাসচিব দুজনই ডব্লিউটিওর সুবিধা ব্যবহার করে বাণিজ্য সক্ষমতার উন্নয়ন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন, জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান ও মাথাপিছু আয় বাড়াতে সক্ষম হওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।