বাংলাদেশ সাবমেরিন কেবলের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড তার শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে দেওয়া হবে।কক্সবাজারের একটি হোটেলে গত শনিবার প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় সাবমেরিন কেবলের পরিচালক জালাল আহমেদ, শাহরিয়ার আহমেদ, রবীন্দ্র রায় চৌধুরী, হায়দার আহমেদ খান, রকিবুল মোস্তফা, এন জি চক্রবর্তী; ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন, সচিব আবদুস সালাম খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।