প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি এম আনিস-উদ-দৌলা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে ইউএসএইড, সিএনএফএ, দি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ক্যাটালিস্ট, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ইস্ট-ওয়েস্ট সিড ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘বাংলাদেশের বীজ শিল্পের পরিবর্তন: কৃষকদের আশা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগের মহাপরিচালক আনোয়ার ফারুক। উপস্থিত ছিলেন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।