বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং সামিটের লোগো উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সেসা) উদ্যোগে আনোয়ার ইস্পাতের পৃষ্ঠপোষকতায় এ বছরের নভেম্বরে চার দিনব্যাপী ‘সেসা বুয়েট আনোয়ার ইস্পাত-প্রথম বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং সামিট’ অনুষ্ঠিত হবে। এর সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে আনোয়ার সিমেন্ট ও এ-ওয়ান পলিমার। গত শনিবার বুয়েটের এআরআই-আইটিএন সেমিনারকক্ষে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে সামিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক আবদুল মুক্তাদির এবং আনোয়ার গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন সামিটের লোগো উন্মোচন করেন। বিজ্ঞপ্তি।