বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৭তম বার্ষিক সাধারণ সভা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৭তম বার্ষিক সাধারণ সভা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৭তম বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এফসিএ। সভায় কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও পরিচালকমণ্ডলীর বিবরণী অনুমোদিত হয়। সভায় ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে কোম্পানির পরিচালক ও নিরীক্ষক নিয়োগ করেন। সভার সভাপতি আলী হোসেন আকবর আলী কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, সম্ভাবনা ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

শেয়ারহোল্ডাররা তাঁদের বক্তব্যে কোম্পানির পরিচালকমণ্ডলী ও ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা ও বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য পরিচালক, কোম্পানিসচিবসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি