বাংলাদেশকে প্রবৃদ্ধি ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে বাংলাদেশকে প্রবৃদ্ধি ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করতে হবে।বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান উইলিয়াম হান্না গতকাল সোমবার চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ অভিমত দিয়েছেন।চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উইলিয়াম হান্না বলেন, প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত হলে বিদেশি বিনিয়োগও বাড়বে। মতবিনিময় সভায় চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক সৈয়দ জামাল আহমেদ, মাহফুজুল হক শাহ, আশিক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।