বাংলাদেশকে বিলোনিয়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির আহ্বান
বাংলাদেশের ব্যবসায়ীদের বিলোনিয়া স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানির আহ্বান জানালেন সেই দেশের ত্রিপুরা রাজ্যের বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চীেধুরী। গতকাল রোববার বিলোনিয়া স্থলবন্দরে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। জিতেন্দ্র চীেধুরী বলেন, এই স্থলবন্দর দিয়ে শুধু একমুখী বাণিজ্য হওয়ায় ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে।উল্লেখ্য, ২০০৯ সালের ৪ অক্টোবর বিলোনিয়া স্থলবন্দর চালু হওয়ার পর থেকে বাংলাদেশ ইট, সিমেন্ট ও পাথর ভারতে রপ্তানি করে আসছে।মতবিনিময় সভায় পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফ আহামঞ্চদ খান, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সামছুল হক, পরশুরাম পৌরসভার মেয়র নিজামউদ্দিন চীেধুরী, বিলোনিয়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জিয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিজানুর রহমানসহ স্থানীয় কাউন্সিলর, বিলোনিয়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক ও শ্রমিক কল্যাণ পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঢাকায় গত ৩১ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত অনুষ্ঠিত ইন্দো-বাংলা বাণিজ্য মেলা শেষে দেশে ফেরার পথে গতকাল ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চীেধুরী বিলোনিয়া স্থলবন্দরে বক্তব্য দেন। এদিকে জিতেন্দ্র চীেধুরী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা ও নির্যাতনকে দুঃখজনক, নিন্দনীয় ও অমানবিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিএসএফ পাকিস্তানসহ বিভিন্ন সীমান্ত এলাকায় দায়িত্ব পালন শেষে বাংলাদেশি সীমান্তে এসে আগের মনমানসিকতায় কাজ করে। এ ছাড়া বিএসএফের নতুন সদস্যদের মধ্যে এই প্রবণতাটা একটু বেশি দেখা যায় বলে তিনি মন্তব্য করেন।