বাংলাদেশকে সহায়তা দিতে নরওয়ে ও আইএলওর চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী শিল্পে কর্মপরিবেশের উন্নয়নের জন্য বাংলাদেশকে ২৫ লাখ ডলার সাহায্য দিতে আন্তর্জাতিক শ্রম তহবিলের (আইএলও) বাংলাদেশ কার্যালয়ের সঙ্গে চুক্তি সই করেছে নরওয়ে।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে নরওয়ে ও আইএলওর মধ্যে চুক্তি সই হয়। আইএলও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।চুক্তিতে সই করেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হেইক্কি এইডসভল হলমা এবং আইএলও বাংলাদেশের আবাসিক পরিচালক শ্রীনিভাস রেড্ডি। শ্রমসচিব মিকাইল শিপার, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত রেগনে বারতে লন্ড এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ও শ্রমিক শিক্ষায় জাতীয় সমন্বয় কমিটির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।শ্রীনিভাস রেড্ডি বলেন, নরওয়ের এই সহযোগিতাকে আইএলও স্বাগত জানায় এবং এটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে। নরওয়ের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হেইক্কি এইডসভল হলমা বলেন, শ্রমিকদের উচ্চ বেতন ও শিল্পকারখানার সুষ্ঠু ও যথাযথ পরিবেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করে। বিজ্ঞপ্তি।