বাংলাদেশব্যাংক গভর্নরের সঙ্গে নারী উদ্যোক্তাদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনঃঅর্থায়ন প্রকল্পের সফল বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।গত মঙ্গলবার বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের (বিডব্লিউসিসিআই) আট সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, যেসব তফসিলি ব্যাংক পুনঃঅর্থায়ন প্রকল্প বাস্তবায়ন করছে, তাদের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিয়ত তদারক করা হচ্ছে, যাতে নারী উদ্যোক্তারা এ প্রকল্প থেকে সর্বোচ্চ সুফল পেতে পারেন। বিডব্লিউসিসিআইর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই শাখার মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, উপমহাব্যবস্থাপক রামেন্দ্র নারায়ণ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশের নারী উদ্যোক্তা উন্নয়নে বিডব্লিউসিসিআইর ভূমিকার প্রশংসা করা হয়। সভায় বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও বিডব্লিউসিসিআই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।বিডব্লিউসিসিআইর সভাপতি সেলিমা আহমাদ বলেন, পুনঃঅর্থায়ন প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংক যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা নিঃসন্দেহে নারী উদ্যোক্তাদের জন্য ইতিবাচক। কিন্তু মাঠপর্যায়ে এখনো কোনো কোনো ব্যাংকে এসব বিজ্ঞপ্তি অনুসরণ করা হচ্ছে না এবং অনেক শাখায় মহিলা ডেস্ক স্থাপিত ও কার্যকর করা হচ্ছে না। তিনি বলেন, পুনঃঅর্থায়ন প্রকল্পের ক্ষেত্রে এডিবি, বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের বিধিমালাগুলোর মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। তিনি বাণিজ্যিক ব্যাংকগুলোতে নারী কর্মকর্তার সংখ্যা আরও বাড়ানোর তাগিদ দেন। বিজ্ঞপ্তি