বাংলাদেশমুখী ইউরোপে 'নিষিদ্ধ' ভারতীয় আম
ইউরোপীয় ইউনিয়ন যখন ভারতের ওডিশা রাজ্য থেকে আম আমদানি নিষিদ্ধ করল, ঠিক তখনই পাওয়া গেল ‘ফলের রাজা’ খ্যাত আম বিক্রির নতুন এক বাজার—প্রতিবেশী বাংলাদেশ। দুসেহ্রি ও আম্রপালি জাতের আমের প্রথম চালানটি ট্রেনযোগে গত শুক্রবার পাঠানো হয়েছে।
স্থানীয়ভাবে ওডিশার আমের বড় বাজার হলো উত্তর ভারত। এবারও দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানে ওডিশা থেকে ৫০০ মেট্রিক টন আম যাবে বলে জানা গেছে।
ওডিশার উদ্যানতত্ত্ব বিভাগের পরিচালক সঞ্জীব চাধা বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে তিন মে. টন আম বাংলাদেশে পাঠিয়েছি। সেখানকার বাজারচাহিদা দেখেই আমরা আম রপ্তানি করব।’ এ ছাড়া বিহার ও পশ্চিমবঙ্গে তাঁরা আম রপ্তানির কথা ভাবছেন বলে জানান।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত বছর ফিনল্যান্ডে আম রপ্তানির আদেশ পেলেও ওডিশার রাজধানী ভুবনেশ্বর থেকে বিমানের আন্তর্জাতিক ফ্লাইটের অভাবে তা কাজে লাগানো যায়নি।
আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার ধরার লক্ষ্যে রাজ্য উদ্যানতত্ত্ব বিভাগ ধেনকানালে আম প্রক্রিয়াকরণ ও প্যাকেজিংয়ের একটি ইউনিট প্রতিষ্ঠা করেছে। এর ফলে ইইউ ভারতীয় আম আমদানি নিষিদ্ধ করলেও পণ্যটি বিপণনে প্রভাব পড়লেও তা হবে যৎসামান্য।
ওডিশায় বছরে প্রায় আট লাখ টন আম উৎপািদত হয়। এর ৪০ শতাংশই উন্নতমানের। আম্রপালি ও দুসেহ্রি ছাড়া এই রাজ্যের উল্লেখযোগ্য আম হলো মল্লিকা, মেশারি ও ল্যাংড়া। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া