বাংলাদেশের উন্নয়ন নিয়ে দুই দিনের সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের উন্নয়ন নিয়ে দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। আয়োজনে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস। আজ সকালে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সম্মেলনের উদ্বোধন করে। তিনি বলেন, যেকোনো দেশের উন্নয়নের পর্যায়ে কিছু বৈষম্য সৃষ্টি হবে। এ বৈষম্য দূর করতে সরকার নানা কর্মসূচি নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুর্শিদ। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জ্বালানি–বিষয়ক উপদেষ্টা তৌফিক–ই–ইলাহী চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রমুখ।
বিআইডিএসের মহাপরিচালক বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য সামনে পাঁচটি ঝুঁকি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে দুর্নীতি। এরপর রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড, জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ ও শিক্ষিত বেকারত্ব।