বাংলাদেশি জাহাজে আগ্রহ জার্মািনর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি আন্তর্জাতিক মানের সমুদ্রগামী জাহাজ ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছে জার্মানির কোম্পানি নরডিক হ্যামবুর্গ। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রইল পন্টা সম্প্রতি বাংলাদেশ সফরে এসে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ কোম্পানির ডক ও অফিস পরিদর্শনকালে নির্মাণাধীন জাহাজের পুরো প্রক্রিয়া দেখে তাঁদের আগ্রহের কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহেল বারি ও নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম। খবর বাসস-এর। এদিকে আনন্দ শিপইয়ার্ড আগামী দুই বছরে এক হাজার ৮০০ কোটি টাকা মূল্যের ১০টি কনটেইনার জাহাজ, নয়টি ক্রেন বোট, ১৪টি ক্রু হাউস বোট, তিনটি সি ট্রাক বোট ও নয়টি ড্রেজার জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সরবরাহ করবে বলে জানিয়েছে।