বাংলাদেশি দুই নারী উদ্যোক্তা পেরুতে পুরস্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের দুজন নারী উদ্যোক্তা আন্তর্জাতিক নারী উদ্যোগ চ্যালেঞ্জ (আইডব্লিউইসি) পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন রিলা’স ফ্যাশন অ্যান্ড বুটিকসের ব্যবস্থাপনা পরিচালক মানতাসা আহমেদ এবং ধারার স্বত্বাধিকারী শারমিন হুসাইন।
পেরুর রাজধানী লিমায় ১০-১৩ নভেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশ এ পুরস্কার দেওয়া হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব নারী উদ্যোক্তা প্রতিকূল পরিবেশে অবস্থান করে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করেন, তাঁদের এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। মানতাসা আহমেদকে ফ্যাশন ডিজাইনার ক্যাটাগরিতে এবং শারমিন হুসাইনকে ফুড অ্যান্ড ক্যাটারিং ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।