বাংলাদেশি পর্যটন নিয়ে কলকাতায় রোড শো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পর্যটনশিল্পকে ভারতীয়দের কাছে পরিচিত করার জন্য গতকাল বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী রোড শো।কলকাতার বিভিন্ন সড়কে এ রোড শোর গাড়ি কলকাতাবাসীর হাতে তুলে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানের পরিচিতিসহ বিভিন্ন প্রচারপত্র। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের (বিএফটিডি) এ রোড শো শেষ হবে শনিবার।এ লক্ষ্যে গতকাল দুপুরে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে এক সংবাদ সম্মেলনে পর্যটনের সঙ্গে যুক্ত বাংলাদেশের নেতারা ভারতীয়দের বাংলাদেশ সফরের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএফটিডির নির্বাহী পরিচালক রেজাউল একরাম, পরিচালক নিলুফার বানু, এ এস এম আনোয়ারুল হক প্রমুখ। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন প্রখ্যাত মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার।