বাংলাদেশি যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ সুবিধা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইন দুবাই ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সম্প্রতি গ্রীষ্মকালীন প্যাকেজ ঘোষণা করেছে, যা ৫ আগস্ট পর্যন্ত চলবে। প্যাকেজটির জনপ্রতি সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৬৪৪ মার্কিন ডলার। এর আওতায় ঢাকা-দুবাই-ঢাকা ইকোনমি শ্রেণীর বিমান টিকিট, তিন থেকে পাঁচ তারকা হোটেলে প্রাতরাশসহ টুইন শেয়ার ভিত্তিতে তিন রাতযাপনের সুবিধা রয়েছে। এ ছাড়া দুবাই বিমানবন্দরে সহায়তা ও সেখান থেকে হোটেলে আনা-নেওয়ার ব্যবস্থা, রুম ট্যাক্স ও সেবা মাশুল ইত্যাদি সুবিধা রয়েছে।বাংলাদেশে এমিরেটসের এরিয়া ব্যবস্থাপক সতীশ শেঠী বলেন, ‘বাংলাদেশি ভ্রমণকারীরা আমাদের নতুন অফার গ্রহণ করে অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে দুবাইয়ে অবকাশযাপনের সুযোগ পাবেন।’ বাংলাদেশে অবস্থিত এমিরেটসের কার্যালয় বা ট্রাভেল এজেন্সিগুলোর কাছ থেকে এ প্যাকেজ কেনা যাবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে এ ওয়েবসাইট থেকে www.emirates.com/bd।এমিরেটস বর্তমানে ঢাকায় ২১টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে বিজ্ঞপ্তি।