বাংলাদেশি শিক্ষার্থীরা তরুণ উদ্যোক্তা পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল এইচএসবিসির তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতা ২০১১-এর আঞ্চলিক ফাইনালে ‘ডায়মন্ড অ্যাওয়ার্ড’ তথা শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে।হংকংয়ে গত সোমবার এ প্রতিযোগিতার আঞ্চলিক ফাইনাল অনুষ্ঠিত হয়। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের এই ‘ডায়মন্ড অ্যাওয়ার্ড’ শিরোপার পাশাপাশি বাংলাদেশের দলটি ৪০ হাজার হংকং ডলারের প্রাইজমানিও জিতে নেয়।নারকেলের ছোবড়া মেশানো শক্তিশালী, ভূকম্পন সহ্যক্ষমতাসম্পন্ন রেডি-মিক্স কংক্রিট তৈরির পরিকল্পনা উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের এই শিক্ষার্থী দল এইচএসবিসির শিরোপাটি জয় করে। পুরস্কার বিজয়ী দলটির সদস্যরা হলেন: উপমা দত্ত, শেহরিন কামাল ও নুসরাত শারমিন মৌটুসি। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্রী।খাদ্যপণ্যের জন্য পরিবেশবান্ধব প্যাকেজিং উপকরণের পরিকল্পনা দিয়ে ফিলিপাইনের একটি দল এবং বিবিধ সুবিধাসংবলিত অভিনব জুতার হিলের পরিকল্পনা উপস্থাপন করে থাইল্যান্ডের একটি দল যথাক্রমে আঞ্চলিক প্লাটিনাম ও জেড শিরোপা অর্জন করে।তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ব্যবসায়িক ধীশক্তি প্রমাণের সুযোগ দিতে এইচএসবিসি ২০০০ সাল থেকে তরুণ উদ্যোক্তা পুরস্কার দিচ্ছে।হংকংয়ে বিচারকমণ্ডলীর প্রধানের দায়িত্ব পালন করেন এইচএসবিসির এশিয়া-প্যাসিফিকের করপোরেট সাসটেইন্যাবিলিটি-প্রধান তেরেসা আউ। বিচারক হিসেবে আরও ছিলেন হংকং ও ম্যাকাউয়ে ব্রিটিশ কনসাল জেনারেল অ্যান্ড্রু সিটন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন হংকংয়ের প্রধান নির্বাহী এরিক বোহম এবং হংকং স্পোর্টস ইনস্টিটিউটের চেয়ারম্যান এরিক লি। বিজ্ঞপ্তি।