বাংলাদেশিদের জন্য এমিরেটসের সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের যাত্রীদের জন্য এমিরেটস এয়ারলাইনস সম্প্রতি বিশেষ ভাড়া চালু করেছে। এর আওতায় ইকোনমি শ্রেণিতে ভ্রমণে সব করসহ সর্বনিম্ন ভাড়া হবে ইউরোপে ৯৭৩ মার্কিন ডলার ও আমেরিকায় ১ হাজার ১৩৩ ডলার। আর বিজনেস শ্রেণিতে ইউরোপ ও আমেরিকায় সর্বনিম্ন ভাড়া পড়বে যথাক্রমে ২ হাজার ৫৯৭ ও ৩ হাজার ৬১২ ডলার। সুবিধাটি পেতে ৩১ জানুয়ারির মধ্যে টিকিট বুকিং এবং ২২ জানুয়ারি থেকে ৩০ নভেম্বরের মধ্যে ভ্রমণ করতে হবে। এমিরেটসের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট কার্যালয় এবং ট্রাভেল এজেন্টদের কাছ থেকে টিকিট কাটার পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমেও  www.emirates.com/bd  বুকিং দেওয়া যাবে। বিজ্ঞপ্তি