বাংলাদেশীয় চা সংসদের বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের (বিসিএস) ৫৫তম বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার সংগঠনের ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিসিএসের চেয়ারম্যান আরদাশীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান এম শাহ আলম, নির্বাহী কমিটির সদস্য এম ওয়াহিদুল হক, এম নুরুল আলম, এম সামাদ চৌধুরী, এইচ এস এম জিয়াউল আহসান, এস এন তাহের, রিয়াজুর রহমানসহ চা-বাগানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আশা প্রকাশ করেন, আগামী বছরে বর্তমান নির্বাহী পর্ষদ চা-শিল্পের বিদ্যমান সমস্যাদির সমাধানে সফল হবে এবং জাতীয় অর্থনীতিতে প্রাচীন এ শিল্পের অবদান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি