বাংলাদেশে আরএকে এয়ারের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের রাসআলখাইমার আমিরের মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা ‘আরএকে এয়ারলাইনস’ আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করছে।এই সংস্থার উড়োজাহাজ ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে তিন দিন করে সরাসরি মধ্যপ্রাচ্যের রাসআলখাইমা পর্যন্ত চলাচল করবে। এর মধ্যে ঢাকা থেকে সপ্তাহের প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার এবং চট্টগ্রাম থেকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার উড়োজাহাজ উড়বে।আরএকে এয়ারের বাংলাদেশের ব্যবস্থাপক মেজবাহ আল আলম প্রথম আলোকে বলেন, নতুন এই রুটে আরএকের উড়োজাহাজ ঢাকা থেকে রাত দুইটায় এবং চট্টগ্রাম থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। আরএকে এয়ারের যাত্রার ফলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ব্যবহারকারী মধ্যপ্রাচ্যের উড়োজাহাজ সংস্থার সংখ্যা দাঁড়াবে চারটিতে। অন্যগুলো হচ্ছে: কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারলাইনস এবং এয়ার অ্যারাবিয়া।