বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার নিয়ে কান্তার এমআরবির প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি কান্তার এমআরবি ইন্টারনেটের আইকিউব নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে ইন্টারনেট ব্যবহারবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এটি বিভিন্ন শিল্প, মিডিয়া এজেন্সি ও নীতিনির্ধারকদের ইন্টারনেটের সঙ্গে যুক্ত ব্যবসায়ের কৌশল পরিকল্পনা নিরূপণে সহায়ক হবে। এটা আইকিউব দক্ষিণ এশিয়া ২০১৬-এর অংশ হিসেবে তৈরি করা হয়েছে; যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গবেষণাটি গুগল ও মিডিয়া এজেন্সি গ্রুপ এম-এর যৌথ অংশীদারত্বে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে কান্তারের সঞ্জয় পাল, গুগলের ফজল আশফাক, মাইন্ডশেয়ার বাংলাদেশের রেজাউল হাসান বক্তব্য দেন। বিজ্ঞপ্তি