বাংলাদেশে এইচএসবিসির নতুন গ্লোবাল মার্কেটস পরিচালকের যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেডের গ্লোবাল মার্কেটস বিভাগের পরিচালক হিসেবে বাশার এম তারেক যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য হিসেবেও যোগ দিচ্ছেন।অস্ট্রেলিয়ার মেলবর্ন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব বিজনেস থেকে ‘ট্রেজারি প্রফেশনাল কোয়ালিফিকেশন’ অর্জনের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।এইচএসবিসিতে যোগ দেওয়ার আগে তিনি সিটি এনএ এবং এএনজেডের মতো আন্তর্জাতিক ব্যাংকে কাজ করেছেন। তিনি বাংলাদেশ বৈদেশিক মুদ্রা বাণিজ্যের ডিলারদের সংগঠন বাফেডার কারিগরি কমিটির সাবেক সভাপতি। বিজ্ঞপ্তি।