বাংলাদেশে এমিরেটসের ছাড় ২৩ জুলাই পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে ভ্রমণকারীদের জন্য বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার এমিরেটসের সব অনলাইন গন্তব্যে ভ্রমণকারীরা এ মূল্যছাড় পাবেন। তবে জেদ্দা ও মদিনা ছাড়ের আওতাভুক্ত নয়।বর্তমান অফারে ২৩ জুলাইয়ের মধ্যে বাংলাদেশের যেকোনো এমিরেটস কার্যালয় বা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনলে ১০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে (www.emirates.com/bd) টিকিট ক্রয়কারী যাত্রীরা অতিরিক্ত ৫ শতাংশ মূল্যছাড় পাবেন। যাত্রীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভ্রমণ শুরু করতে হবে। এমিরেটসে ভ্রমণকারী সব শ্রেণীর যাত্রীরা এ সুবিধা পাবেন। এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।