বাংলাদেশে এমিরেটসের নতুন এরিয়া ম্যানেজার
এমিরেটস এয়ারলাইন সতীশ শেঠীকে সম্প্রতি বাংলাদেশে নতুন এরিয়া ম্যানেজার নিয়োগ দিয়েছে। এর আগে তিনি ইয়েমেন এমিরেটসে একই পদে দায়িত্ব পালন করেন। এ প্রসঙ্গে এমিরেটসের পশ্চিম এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল অপারেশনস) মাজিদ আল মুয়াল্লা বলেন, ‘এই শিল্পে সতীশ শেঠীর বিশাল অভিজ্ঞতা রয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশে আমাদের সম্প্রসারমাণ কার্যক্রমে তিনি মুখ্য ভূমিকা পালন করবেন।’দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সতীশ শেঠী বিজনেস স্টাডিতে ডিগ্রি লাভ করেন। বিমান পরিবহন শিল্পে ১৪ বছরের কর্মজীবনে তিনি নয় বছর ধরে এমিরেটসে কাজ করছেন। তিনি ২০০১ সালে এমিরেটসে সেলস এক্সিকিউটিভ হিসেবে কুয়েতে যোগ দেন ও পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সতীশ শেঠী বলেন, ‘বাংলাদেশ সম্ভাবনাময় একটি উচ্চ প্রবৃদ্ধিশীল বাজার। উৎকৃষ্ট গ্রাহকসেবার জন্য এমিরেটস বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে একটি পছন্দের বিমান সংস্থা হিসেবে বিবেচিত।’ এই সুবিধাকে ব্যবহার করে তিনি বাংলাদেশ এমিরেটসকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।