বাংলাদেশে এমিরেটসের নতুন সেলস ম্যানেজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে এমিরেটস এয়ারলাইনসের নতুন সেলস ম্যানেজার বা বিক্রয় ব্যবস্থাপক হিসেবে সম্প্রতি ইসমাইল ভূঞা নিয়োগ পেয়েছেন।ইতিপূর্বে তিনি ১২ বছরেরও বেশি সময় এমিরেটস বাংলাদেশের বিক্রয় বিভাগে কর্মরত ছিলেন। পরে তিনি দুটি বিমান সংস্থায় তিন বছর দায়িত্ব পালন করে পুনরায় এমিরেটসে যোগ দিলেন।ইসমাইল ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে বিপণন ব্যবস্থাপনার ওপর ডিপ্লোমা লাভ করেন। বিজ্ঞপ্তি।