বাংলাদেশে ওয়ারিদের শতভাগ মালিকানা এখন ভারতির
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডে ওয়ারিদের অবশিষ্ট ৩০ শতাংশ মালিকানাও অধিগ্রহণ করবে ভারতি এয়ারটেল। এর ফলে বাংলাদেশে ওয়ারিদের শতভাগ মালিকানা এখন ভারতি এয়ারটেলের।ভারতি এয়ারটেল এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ওয়ারিদ টেলিকম বাংলাদেশের ৭০ শতাংশ মালিকানা অধিগ্রহণ করে।এ ব্যাপারে ভারতি এয়ারটেল লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ভারতি এয়ারটেল হোল্ডিংস (সিঙ্গাপুর) লিমিটেড ও ওয়ারিদ গ্রুপের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। বর্তমানে এশিয়া ও আফ্রিকার ২০টি দেশে ভারতি এয়ারটেলের কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত। এ কোম্পানি ভারতে টুজি, থ্রিজি ও ফোরজি সেবার পাশাপাশি মোবাইল, ফিল্ড লাইন, ডিএসএল ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ প্রভৃতি সেবা দিচ্ছে। তবে বিশ্বের অন্যান্য অঞ্চলে এয়ারটেল শুধু টুজি, থ্রিজি ও মোবাইল সেবা প্রদান করে থাকে।চলতি বছরের মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী ভারতি এয়ারটেলের মোট গ্রাহকসংখ্যা ছিল ২৭ কোটি ১০ লাখ। বিজ্ঞপ্তি।