বাংলাদেশে কারখানা স্থানান্তর করবে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কারখানা স্থানান্তর করতে চায় চীন। ওই সব কারখানায় উৎপাদিত পণ্য চীনে রপ্তানি করার আগ্রহ আছে তাদের।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং গতকাল শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে তাঁর দেশের এ আগ্রহের কথা জানান। শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাটসুতা দিয়ে পোশাক, মোজা, জুতা, নির্মাণসামগ্রীসহ বহুমুখী পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। সে জন্য চীনের উদ্যোক্তারা বাংলাদেশের পাটশিল্প খাতে বিনিয়োগ করতে চান। এ ছাড়া কৃষি যন্ত্রপাতি, কয়লাভিত্তিক বিদ্যুৎ ও সার উৎপাদনেও তাঁরা বিনিয়োগে আগ্রহী।