বাংলাদেশে কার্যক্রম বাড়াচ্ছে মাস্টারকার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশে কার্যক্রম বাড়াচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ঢাকায় একটি প্রতিনিধি অফিস স্থাপন করবে। সে জন্য গত সোমবার প্রতিষ্ঠানটি এ দেশে কান্ট্রি ম্যানেজার পদে সৈয়দ মো. কামাল ও ব্যবসায় উন্নয়নের প্রধান হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেনের নাম ঘোষণা করেছে।মাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইডের সভাপতি ভিকি বিন্দ্রা বলেন, বাংলাদেশের সামনে প্রবৃদ্ধি অর্জনের অমিত সম্ভাবনা থাকায় এখানে মাস্টারকার্ডের কার্যক্রম বাড়ানো হচ্ছে। বিজ্ঞপ্তি।