বাংলাদেশে কার্যক্রম বাড়াল মাস্টারকার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকায় একটি প্রতিনিধি অফিস স্থাপন করবে। সে জন্য গতকাল সোমবার প্রতিষ্ঠানটি এ দেশে কান্ট্রি ম্যানেজার পদে সৈয়দ মো. কামাল ও ব্যবসায় উন্নয়নের প্রধান হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেনের নাম ঘোষণা করেছে।মাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইডের সভাপতি ভিকি বিন্দ্রা বলেন, ইলেকট্রনিক পেমেন্ট বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে অর্থ পরিশোধের ব্যবস্থা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রবৃদ্ধি অর্জনের অমিত সম্ভাবনা থাকায় বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করা হলো। বিজ্ঞপ্তি।