বাংলাদেশে কার্যক্রম শুরু করল এমডিএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত প্রশিক্ষণ ও পরামর্শ সেবার আন্তর্জাতিক প্রতিষ্ঠান এমডিএফ বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ঢাকায় প্রতিষ্ঠানটির দশম কার্যালয় স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে এমডিএফের গ্লোবাল ডিরেক্টর হারম্যান স্নেলডার বলেন, পেশাগত প্রশিক্ষণ ও পরামর্শ সেবায় তাঁদের ৩০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চাই। আমরা মনে করি, ‘আমাদের প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান উপকৃত হবে।’ এমডিএফের এশিয়া অঞ্চলের বিপণন ব্যবস্থাপক ইনেজ ওসলিয়ানেজ জানান, তাঁরা বিভিন্ন দেশে নানা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ, কর্মীদের নেতৃত্ব উন্নয়ন, কর্মী ব্যবস্থাপনার প্রশিক্ষণ ও পরামর্শ দেন। প্রতিষ্ঠানটির বাংলাদেশের মহাব্যবস্থাপক সাথাসিভাম তিলাকান বলেন, তাঁরা এ দেশে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত।