প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কেএফসির ১০ বছরের যাত্রাকে স্মরণীয় করতে সব আউটলেটে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। ১ সেপ্টেম্বর ট্রান্সকম ফুডসের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আক্কু চৌধুরী ছয় দিনের এই উৎসব উদ্যাপনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই বছরটি কেএফসির জন্য একটি মাইলফলক যা আমাদের সুযোগ করে দিয়েছে আমাদের ফ্যানদের ধন্যবাদ জানানোর, যাঁরা সব সময় আমাদের ফিঙ্গার লিকিন চিকেন এবং সার্ভিসকে ভালোবেসে এসেছেন।’ অভিনেত্রী বন্যা মির্জা, গায়ক তপু, সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি