বাংলাদেশে কোহলারের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সিকিউটিভ লাইফস্টাইলস লিমিটেড নামে কোহলারের শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি
এক্সিকিউটিভ লাইফস্টাইলস লিমিটেড নামে কোহলারের শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে যাত্রা শুরু করেছে মার্কিন কোম্পানি কোহলার কিচেন অ্যান্ড বাথ। আজ শনিবার ঢাকায় তেজগাঁও শিল্প এলাকায় এক্সিকিউটিভ লাইফস্টাইলস লিমিটেড নামে কোহলারের শো-রুম উদ্বোধন করা হয়েছে।
কোহেলারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোহেলারের শো-রুমে রয়েছে বিভিন্ন দামের বাথ, ফসেট, টয়লেট, শাওয়ার হেড ও প্যানেল এবং কিচেন একসেসরিজসহ বিভিন্ন পণ্য। শো-রুমটি উদ্বোধন করেন কোলারের সাউথ-এশিয়া অ্যান্ড সাব-সাহারা আফ্রিকার কিচেন অ্যান্ড বাথের ব্যবস্থাপনা পরিচালক সলিল সদানন্দন। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।
ঢাকার এই নতুন শো-রুমে থাকছে আধুনিক, মানসম্মত ডিজাইন ও বহুমুখী উপযোগিতাসম্পন্ন পণ্য। পণ্যগুলোর মধ্যে রয়েছে এন্টিলিয়া ওয়েইডিং পুল, মারাকেশ, কেরিং ইন্টিগ্রেটেড টয়লেট, রিভার বাথ হোয়ার্লপুল, লরেট আয়রন ওয়ার্কস ল্যাভ ও ফসেট ইন অয়েল রাবড ব্রোঞ্জের বাথ টাব।
উদ্বোধনী অনুষ্ঠানে সলিল সদানন্দন বলেন, ‘বাংলাদেশে কোহলারের যাত্রা নিয়ে আমরা আনন্দিত। আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সুযোগ। আমরা অভিনব ডিজাইনে প্রথমবারের মতো লাক্সারি বাথরুম ফিটিং নিয়ে এসেছি।’