বাংলাদেশে গুগলের অংশীদার হলো মেলোনেড্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের পার্টনার বা অংশীদার হিসেবে স্বীকৃতি পেয়েছে ডিজিটাল ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠান মেলোনেড্স। গুগল সম্প্রতি তার সহযোগীদের তালিকায় মেলোনেডেসর নাম প্রকাশ করেছে।
মেলোনেড্স হচ্ছে মিডিয়া এওআর সংস্থা টপ অব মাইন্ডের সহযোগী প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে টপ অব মাইন্ড ও মেলোনেডেসর প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল বলেন, ‘মেলোনেডেসর এই অর্জন ডিজিটাল ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে শুধু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের জন্যও এক মাইলফলক। এই অর্জনের ফলে মেলোনেড্স গ্রাহকদের সেরা সেবা প্রদান সমুন্নত রাখবে।’
প্রসঙ্গত, সারা বিশ্বে গুগলের পাঁচ হাজার অংশীদার বা সহযোগী রয়েছে। বিজ্ঞপ্তি।