বাংলাদেশে জার্মান অর্থনৈতিক জোন গঠনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহজুড়ে বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উৎসবের মূল অনুষ্ঠানে জার্মান পররাষ্ট্রসচিব মার্টিন বিসেল বাংলাদেশে তাঁর দেশের পক্ষ থেকে অর্থনৈতিক জোন গঠন করার কথা ঘোষণা করেছেন।রাজধানী বার্লিনে সপ্তাহব্যাপী বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি অনুষ্ঠান ২৬ মার্চ শনিবার বার্লিনের বাংলাদেশ ভবনে অনুষ্ঠিত হয়। সপ্তাহ শেষে বার্লিনের প্রধান সড়ক উনটার ডের লিনডেনের জার্মান ব্যাংক ভবনের উন্মুক্ত অডিটোরিয়ামের অনুষ্ঠানে সারা জার্মানি থেকে বাংলাদেশবিষয়ক বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে জার্মান পররাষ্ট্রসচিব মার্টিন বিসেল তাঁর সদ্য বাংলাদেশ সফরের আলোকে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়ন এবং অগ্রসরতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশে তাঁর দেশের আরও অর্থনৈতিক বিনিয়োগ এবং সেখানে অর্থনৈতিক জোন গঠনের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধির সহযোগিতার ঘোষণা দেন। অনুষ্ঠানে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান ৪০ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার লগ্নে ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানির প্রথম স্বীকৃতির কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ-জার্মান সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ ও নিবিড় হয়েছে।