বাংলাদেশে জেপি মরগ্যানের কার্যালয় চালু করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ওয়েস্টিন হোটেলে সম্প্রতি বিশ্বের অন্যতম আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান জে পি মরগ্যানের বাংলাদেশের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।জে পি মরগ্যানের বাংলাদেশ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের অর্থনীতির ৬ শতাংশ প্রবৃদ্ধিকে স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান জে পি মরগ্যান এ দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও উৎসাহিত করবে বলে জানানো হয়।অনুষ্ঠানে ভারতে জে পি মরগ্যানের প্রধান নির্বাহী কল্পনা মোরপারিয়া বলেন, ‘এই কার্যালয়টি হচ্ছে বাংলাদেশে আমাদের একটি পরিপূর্ণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার প্রথম ধাপ।’অনুষ্ঠানে জে পি মরগ্যানের নিরাপত্তাবিষয়ক পরিচালক ডেভিড, আঞ্চলিক নির্বাহী সিমন জোন্স, বাংলাদেশের নতুন কার্যালয়ের পরিচালক সাজ্জাদ আনাম উপস্থিত ছিলেন।কল্পনা মোরপারিয়া বলেন, বাংলাদেশ কার্যালয় এই অঞ্চলের করপোরেট এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের আন্তরিক সেবা দেবে।জে পি মরগ্যান প্রায় দুই হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে ৬০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।