বাংলাদেশে টাটা মোটরসের গ্লোবাল সার্ভিস ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টাটা মোটরস লিমিটেডের পক্ষ থেকে গতকাল সোমবার শুরু হয়েছে তিন দিনব্যাপী টাটার বাণিজ্যিক গাড়িগুলোর জন্য ‘গ্লোবাল সার্ভিস ক্যাম্পেইন’। এতে থাকছে টাটা জেনুইন পার্টসের এবং লুব্রিকেন্টের ওপর চার মাস মেয়াদি ডিসকাউন্ট কুপন, প্রতিটি রিকন ইঞ্জিনের সঙ্গে এয়ার ফিল্টার ফ্রি, ইঞ্জিন ওভারহোলিংয়ে ইঞ্জিন অয়েল ফ্রিসহ আরও আকর্ষণীয় অফার। ক্যাম্পেইনে সব বাণিজ্যিক টাটা গাড়ির গ্রাহককে গাড়ি নিয়ে নিকটস্থ নিটল-টাটা সার্ভিস সেন্টারে এসে বিশেষ সুবিধাগুলো উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।