বাংলাদেশে নতুন ব্যবস্থাপক নিয়োগ দিল এমিরেটস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাগরিক খালিদ আলী জে হাসান বাংলাদেশে এমিরেটস এয়ারলাইনসের নতুন এরিয়া ম্যানেজার বা ব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। ইউএই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে ডিগ্রিধারী এই কর্মকর্তা এর আগে জাম্বিয়ায় এমিরেটসের ব্যবস্থাপক ছিলেন।
এমিরেটস বর্তমানে ঢাকায় দৈনিক তিনটি ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করছে এবং বিশ্বব্যাপী ৭৬টি দেশের ১৩০টির বেশি গন্তব্যে সুবিধাজনক সংযোগ দিচ্ছে। বিজ্ঞপ্তি।