প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কার্ডিয়াক হাসপাতাল ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট ও বাংলাদেশের অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এএফসি হেলথ লিমিটেড যৌথভাবে খুলনায় একটি স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত কার্ডিয়াক হাসপাতাল চালু করেছে। সম্প্রতি হাসপাতালটি উদ্বোধন করেন এসকর্টস হার্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান অশোক শেঠ। তাঁর সঙ্গে ছিলেন ফরটিস হেলথকেয়ার, ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার আশীষ ভাটিয়া। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান ও ভারতের ডেপুটি হাইকমিশনারসহ বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।