বাংলাদেশে বাহরাইন এয়ারের পিপিএসএ হলো জেটএইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইন এয়ার বাংলাদেশে তাদের নতুন পিপিএসএ (প্রেফার্ড প্যাসেঞ্জার সেলস এজেন্ট) হিসেবে জেটএইজ এয়ার সার্ভিস লিমিটেডকে নিযুক্ত করেছে।এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। এ উপলক্ষে বাহরাইন এয়ার সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাহরাইন এয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা ক্যাপ্টেন আহমেদ এম ইয়াকুবিসহ জিএসএ, পিপিএসএ ও শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আহমেদ এম ইয়াকুবি জানান, বাহরাইন এয়ার গত বছরের ১৬ মার্চ ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে এটি ঢাকা ও বাহরাইনের মধ্যে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। শিগগির কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তা পাঁচটিতে উন্নীত করা হবে।ঢাকা-বাহরাইন পথে এই বিমান সংস্থা ১৬৮ আসনবিশিষ্ট নতুন এয়ারবাস এ-৩২০ উড়োজাহাজ পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।