প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ সফররত সেই দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সলিলারি লিমিটেডের একটি প্রতিনিধিদলের সঙ্গে গতকাল সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সলিলারি লিমিটেডের প্রধান নির্বাহী পিলাম্ব সলিলারি, মহাব্যবস্থাপক আরজান স্কেনদেরি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এরভিস সলিলারি উপস্থিত ছিলেন। বৈঠকে সলিলারির শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের সড়ক ও রেল যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, নদীখনন ও বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দেশের শিল্প খাতে বিনিয়োগেরও ইচ্ছা আছে বলে জানান তাঁরা।
বিজ্ঞপ্তি