বাংলাদেশে বিনিয়োগ করার আহবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য উৎ পাদনের জন্য বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবির।গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘চতুর্থ এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১১’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। সেমস বাংলাদেশের সহায়তায় যুক্তরাষ্ট্রভিত্তিক সেমস গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড এ বাণিজ্য মেলার আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আফতাব উল ইসলাম বক্তব্য দেন।আয়োজকেরা জানিয়েছেন, সাত দিনব্যাপী আয়োজিত এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশসহ ১১টি দেশের শিল্পোদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলায় ১০০টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।