বিজিএমইএ-বিকেএমইএর সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা উদ্যোক্তা-ব্যবসায়ীরা
সফররত চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।রাজধানীর একটি হোটেলে গতকাল বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সঙ্গে এক বৈঠকে চীনা ব্যবসায়ীরা তাঁদের আগ্রহের কথা জানান। একই বৈঠকে বিকেএমইএ ও চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিলের (সিএনটিএসি) মধ্যে নিট শিল্প খাতের উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে একটি সমঝোতা সঞ্চারক স্বাক্ষরিত হয়। এতে বিকেএমইএর সহসভাপতি মোহামঞ্চদ হাতেম ও সিএনটিএসির উপপরিচালক লি ইয়ান পেং নিজ নিজ সংগঠনের পক্ষে সঞ্চারকে সই করেন। বৈঠকে চীনা প্রতিনিধিদলের সদস্যরা ছাড়াও বিকেএমইএর সহসভাপতি এ এইচ আসলাম সানি, মহিউদ্দিন ফারুকী, শামীম আহমেদ, পরিচালক মনসুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।এর ফলে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। এদিকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে পৃথক আরেকটি সমঝোতা স্মারক সই করেছে সিএনটিএসি। বিজিএমইএ কার্যালয়ে গতকাল সকালে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিএনটিএসির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাবেদ আহমেদ, বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সহসভাপতি ফারুক হাসান, এস এম মান্নান প্রমুখ।