বাংলাদেশে মাথাপিছু আয় ১,৩১৬ ডলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে মাথাপিছু আয় এখন ১ হাজার ৩১৬ মার্কিন ডলার। ২০১৪-১৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় বর্তমান হিসাবের চেয়ে দুই ডলার বেড়েছে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে গত অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ। তাই মাথাপিছু আয়ও বেড়েছে।
বাজেটের সময় দেওয়া বিবিএসের হিসাবে গত অর্থবছরে ৬ দশমিক ৫১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছিল। আর মাথাপিছু আয়ের হিসাব ছিল ১ হাজার ৩১৪ ডলার।
মাথাপিছু আয় প্রত্যেক বাংলাদেশির আলাদা বা ব্যক্তিগত আয় নয়। এটি সামগ্রিক আয়, যা মাথাপিছু ভাগ করে দেওয়া হয়।