বাংলাদেশে যাত্রা শুরু হলো টেলিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টেলিআই। এটি বিভিন্ন ধরনের নিরাপত্তাপ্রযুক্তি যেমন: সিসিটিভি, ভিডিও রেকর্ডার নির্মাণ ও বাজারজাতকরণের একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান।১১ জুলাই ঢাকায় স্থানীয় এক হোটেলে বাংলাদেশে টেলিআইয়ের যাত্রা শুরু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে টেলিআই বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেলিআই হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী ক্লিফ চ্যান এবং টেলিআই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ মাহমুদ। এ ছাড়া এই অনুষ্ঠানে টেলিআই বাংলাদেশের পরিচালনা-পর্ষদের সদস্যরা এবং টেলিআই হোল্ডিংস লিমিটেডের (হংকং) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উন্নত গ্রাহক সেবা ও দেশীয় প্রয়োজনকে সামনে রেখেই বাংলাদেশে যাত্রা শুরু করছে টেলিআই। বিজ্ঞপ্তি।